বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
রামগঞ্জের কৃতি সন্তান ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমকে সংবর্ধনা
/ ১২১ Time View
Update : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৫:১৬ পূর্বাহ্ন

রামগঞ্জের কৃতি সন্তান ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিমকে সংবর্ধনা

মাস্টার :শরিফুল ইসলাম ভূঁইয়া
রামগঞ্জ, লক্ষ্মীপুর থেকে

লক্ষ্মীপুরের রামগঞ্জ, উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান,২০১৮সালে ধানের শীষ প্রতিক নিয়ে জোট প্রার্থী ও ১২’দলীয় জোটের মুখ্যপাত্র শাহাদাত হোসেন সেলিমকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় রামগঞ্জ জিয়া অডিটোরিয়ামে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে স্বাক্ষাত শেষে রামগঞ্জে আগমন উপলক্ষে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পৌর বিএনপির আহবায়ক শেখ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমার ভিপি বাহার ও পৌর বিএনপি সদস্য সচিব এ্যাড.তোফাজ্জল হোসেন বাচ্ছুর যৌথ সংঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথি শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক মনোয়র হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক তোফায়েল আহমেদ।এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ভিপি শাহ আলম, নজরুল ইসলাম পিন্টু, রেজাউল করিম ডিহিদার,এজিএস কাশেম, সদস্য মনির হোসেন, লক্ষ্মীপুর জেলা মহিলা দলের যুগ্মসাধারণ সম্পাদক ফারজানা মজুমদার জনি, উপজেলা যুবদলের আহবায়ক কবির হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আবদুল সাত্তার মজুমদার, পৌর যুবদলের আহবায়ক জামাল পাটোয়ারী, সদস্য সচিব মিজানুর রহমান, যুবদল নেতা জামিল চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের নেতা দুলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জহির রায়হার বাবু, সদস্য সচিব রাকিব হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপি ,যুবদল,ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page