মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের আহত-১২
/ ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের আহত-১২

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বিরোধপূর্ণ জমিতে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত দু’পক্ষের ১২ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এক পক্ষ একটি মামলা দায়ের করেছে প্রতিপক্ষের লোকজনকে আসামি করে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর-আগে, মঙ্গলবার সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (১নং ওয়ার্ড) ছোটপোল সংলগ্ন এলাকায় দুই পক্ষের লোকজন দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়।

জানা গেছে, নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন ২০২০সালে স্থানীয় ইসমাইল হোসেনের কাছ থেকে ১০শতাংশ জমি খরিদ করেন। সেই জমিতে দোকানঘর নির্মান করতে গেলে পাশ্ববর্তী বাড়ির শামছুল হক মাঝির ছেলে মনির, তোফায়েল, জহির, কালাম বাধা প্রদান করে এবং জমিটি তাদের বলে দাবি করে। পরবর্তীতে স্থানীয় ভাবে বৈঠক হলেও শামছুল হক মাঝির ছেলেরা তাদের জমি হিসেবে প্রমান করতে পারে নি। এতে (২৬ নভেম্বর) নুরুল ছেলে দোকানঘর নির্মান কাজ শুরু করে। এসময় শামছুল হকের ছেলেরা ও নাতি বেলাল, হেলাল, রুবেল, ফরহাদ এসে কাজে বাঁধা দেয় এবং ১০লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। যার ফলে দু’পক্ষের অন্তত ১২ জন আহত হয়।

মামলার বাদি ভুক্তভোগী নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ৪ বছর পূর্বে স্থানীয় সালাহ উদ্দিনের কাছ থেকে ১০ শতাংশ জমি খরিদ করি। গাছপালা রোপন করি সেই জমিতে। দোকানঘর নির্মাণ করতে গেলে চরভূতা গ্রামের মনির আহম্মদের ছেলে বেলাল বাঁধা দেয় এবং ১০লাখ টাকা চাঁদাদাবি করে। চাঁদা না দেওয়ার বেলাল ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমাদের ওপর হামলা করে এতে আমি ও আমার ছেলেসহ ৫/৬ জন আহত হই। হামলার শিকার হয়ে আমরা একটি মামলা দায়ের করি।

এদিকে অভিযুক্ত মনির আহম্মদ ও তার ছেলে বেলাল হোসেন সাংবাদিকদের জানান, বিরোধপূর্ণ জমিটি তাদের। দীর্ঘ ৫০ বছর ধরে তারা ভোগ দখলে ছিল। হঠাৎ ৪ বছর পূর্বে জাকির হোসেন স্থানীয় সালাহউদ্দিনের কাছ থেকে জমি খরিদ করেন। কিন্তু দখল করতেছে তাদের জমি। দুইটি জমির আলাদা দাগ রয়েছে। তারা তাদের খরিদকৃত জমিতে দোকানঘর না করে আমাদের জমিতে জোরপূর্বক দোকানঘর নির্মাণ করতেছে। তাই আমরা বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মাঝে মারামারি হয়। এতে আমাদের ৫/৬ জন লোক আহত হয়।

ওসি আরও বলেন, সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page