রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Headline
সৌদি আরবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ঈদের আনন্দ বিষাদে রূপ নিল কোটালীপাড়ায়: মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যুৎ কর্মকর্তা শরিফুল গোপালগঞ্জে জনমানুষের আস্থায় ঈদুল ফিতর উদযাপন: সাধারণের কাতারে সংসদ সদস্য ডা. কে এম বাবর মাদকমুক্ত সমাজ গঠনে শশীদল ইউনিয়ন যুবদল। ব্রাহ্মণপাড়ায় বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা উপজেলা শাখা’য় পথচারীদের মাঝে উন্মুক্ত ইফতার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত ঈদুল ফিতর উপলক্ষে সৈয়দ হারুন ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেবিদ্বারে রেজভিউল আহসান মুন্সির আগমন উপলক্ষে বিএনপির শোডাউন
Headline
Wellcome to our website...
লালমনিরহাটে নবী (সা.)-কে কটূক্তি, বাবা-ছেলে গ্রেফতার, থানা ঘেরাও
/ ৪০৯ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:২১ পূর্বাহ্ন

লালমনিরহাটে নবী (সা.)-কে কটূক্তি, বাবা-ছেলে গ্রেফতার, থানা ঘেরাও

মো. আবু বক্কর আতাউর
স্টাফ রিপোর্টার

লালমনিরহাট সদর উপজেলার গোসালা বাজার এলাকায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে এক সেলুন মালিক ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে শত শত মানুষ লালমনিরহাট সদর থানা ঘেরাও করে বিক্ষোভে অংশ নেয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে গোসালা বাজারের একটি সেলুনে এক মুসল্লি চুল কাটাতে গেলে সেলুন মালিক পরেশ চন্দ্র শীল (৬৫) ও তার ছেলে বিষ্ণু চন্দ্র শীল (৩৫) মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এ ঘটনায় ক্ষুব্ধ ওই মুসল্লি স্থানীয় মসজিদে খবর দিলে আশেপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তদের আটক করে। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

সংবাদ পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাবা-ছেলেকে থানায় নিয়ে আসে। বিকেলের দিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ থানার সামনে জড়ো হয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরনবী মিয়া বলেন, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ধর্ম অবমাননার মতো ঘটনার বিচার অবশ্যই দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন। একইসাথে আইন হাতে তুলে না নিয়ে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করার আহ্বানও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page