সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ
/ ২৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ

​খাগড়াছড়ি প্রতিনিধি :

​পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসবকে নি:স্ব, দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দু:স্থ, অসহায় ও গরিব মানুষের মাঝে ঈদ উপহার ও মানবিক নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়ন একটি পৌরসভায় ঈদ উপহার ও অর্থ সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম মজুমদার, যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী ও মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি তরিকুল ইসলাম সনি প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উৎসবের আনন্দ থেকে কেউ যেন অর্থকষ্টে বঞ্চিত না হয়, সেজন্যই মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রান্তিক জনপদের মানুষের বিশেষ ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার ও ​নগদ অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করে উপকারভোগীরা
বলেন, ঈদের আগে এই টাকা আমাদের কুঁড়ে ঘরে আনন্দ ছড়িয়ে দেবে। আমরা পরিবারের জন্য সেমাই-চিনিসহ প্রয়োজনীয় বাজার করতে পারব।

##

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page