বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
Headline
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
Headline
Wellcome to our website...
লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত
/ ২০৫ Time View
Update : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৩:১২ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক আহত

মো: মফিদুল ইসলাম সরকার (স্টাফ রিপোর্টার,বাংলাদেশ)

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশী যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় সীমান্ত এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মরহুম শাহাবুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভারতের সীমান্তের কাছাকাছি ভারতীয়দের সহায়তায় গরু আনতে যান হেলাল উদ্দিনসহ কয়েকজন রাখাল। গরু নিয়ে ফেরার পথে গুলিবিদ্ধ হয়ে বিএসএফের হাতে আটক হন হেলাল উদ্দিন। আহত হেলাল ভারতের দিনহাটা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহ মো: শাকিল আলম বলেন, ‘সীমান্তে গুলি করার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। একইসাথে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page