শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
লোহাগাড়ায় বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার জরিমানা গাড়িবহর ও মোটরসাইকেল শোডাউন।
/ ৪২২ দেখেছেন
সর্বশেষ : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

 

লোহাগাড়ায় বিএনপি মনোনীত প্রার্থীকে ৫০ হাজার জরিমানা
গাড়িবহর ও মোটরসাইকেল শোডাউন।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার বিকেলে লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এ অভিযান পরিচালনা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাজমুল মোস্তফা আমিন বিশাল মোটরসাইকেল শোডাউন ও গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। লোহাগাড়ার বটতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত শুনানি শেষে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার টাকা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের জন্য কোনো ধরনের শোভাযাত্রা, বড় গাড়িবহর বা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী নিষিদ্ধ। তা অমান্য করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page