শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Headline
Wellcome to our website...
লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান।
/ ৩২৬ দেখেছেন
সর্বশেষ : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান।

রিপোর্ট : মুজিবুল হক চৌধুরী (বিশেষ প্রতিনিধি 24hrstvbd

পরিবেশ অধিদপ্তর ১৪/১২/২৫ ইংরেজী রবিবার চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মং এছেন।
উক্ত অভিযানে নিম্মবর্ণিত ইটভাটা সমূহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে নিম্নোক্ত দন্ড প্রদান করা হয়।

১. মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কস (মার্কা-S.B.W)
সাং-সুখছড়ি, আমিরাবাদ, লোহাগাড়া চট্টগ্রাম।
মালিক-গিয়াস উদ্দিন

দণ্ড: ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্য্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

২. মেসার্স বি.কে.বি ব্রিকস ম্যানুফ্যাকচারার (মার্কা-B.K.😎
সাং-সুখছড়ি, আমিরাবাদ, লোহাগাড়া চট্টগ্রাম।
মালিক- আল মামুন জাহাঙ্গীর

দণ্ড: ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

৩. মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারার (মার্কা-S.S.B)
সাং- সুখছড়ি, আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।
মালিক- মোঃ শাহাবুদ্দিন
দণ্ডঃ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা করেন লোহাগাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী ও লোহাগাড়া থানা পুলিশের সদস্যবৃন্ধ। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অনন্য সংবাদ গুলো...
Our Like Page