বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
শরীয়তপুরের নড়িয়া কৃষক কে তুলে নিয়ে কুপিয়ে  হত্যা 
/ ২০৬ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৬:৩০ পূর্বাহ্ন

শরীয়তপুরের নড়িয়া কৃষক কে তুলে নিয়ে কুপিয়ে  হত্যা 

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুরের নড়িয়া রাজনগর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামাল বেপারী ৪৫ নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে শক্রবার ১৮ অক্টোবর দুপুরে দিকে নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দি এ ঘটনা ঘটেছে

কামাল বেপারী কাজিকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে। তিনি একজন কৃষক ছিলেন তার দুই মেয়ে এক ছেলে রয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কাজি কান্দির আলী হোসেন সরদারের সঙ্গে একই এলাকার কামাল বেপারীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত  দ্বন্দ্ব চলে আসছে শুক্রবার সকালে স্থানীয় একটি বাসেঁর সাঁকোকে কেন্দ্র করে কামাল বেপারীর স্ত্রী মাসুদা বেগমের সঙ্গে প্রতিপক্ষ আয়নাল সরদারের স্ত্রী শিরিন বেগমের সাথে বাক বিতর্ক  হয় এবিষয় নিয়ে  আলী হোসেন আয়নাল সরদাররা ক্ষিপ্ত হয়ে দুপুরে আন্দারমানিক বাজার থেকে বাড়িতে ফেরার সময় আলী হোসেন আয়নাল সরদারসহ ১০/১৫ জন মিলে কামাল বেপারীকে কাজি কান্দি এলাকার ইদ্রিস সরদারের বাড়ির ভিতরে নিয়ে রানদা চাপাতি হাতুড়ি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা উদ্ধার করে বেসরকারি হাসপাতাল দেওয়ান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল প্রেরণ করেন পরে বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেলে কামাল বেপারীর মৃত্যু হয়

নিহত কামাল বেপারীর বড় ভাই সুলতান বেপারী (৫২) বলেন আধিপত্য নিয়ে আলী হোসেন আয়নালদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ছিল আজ তুচ্ছ ঘটনা নিয়ে আমার ভাইকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে আমি আমার ভাইর হত্যা কারীদের বিচার চাই

নিহত কামাল বেপারীর বৃদ্ধ মা রংমালা বেগম (৭৫) বলেন আমিতো কানে শুনি না চোখে ও কম দেখি লোকজন দৌড়া দৌড়ি করছে দেখে  আমি গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় আমার ছেলে মাটিতে পরে আছে পরে আমার ছেলেকে পানিতে ফেলবে দেখে চিৎকার করি তাই ছেলেকে পানিতে ফালায়নি তাকিয়ে দেখি সারা শরীরে আঘাত পরে হাসপাতালে নিলে আমার ছেলে মারা যায় আমি আমার ছেলেকে কি আর পাব না

তবে অভিযুক্ত আলী হোসেন সরদার ও  আয়নাল সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি

এবিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা জানান কাজি কান্দি এক কৃষককে কুপিয়ে জখম করেছে শুনে সাথে সাথে  পুলিশ পাঠিয়েছি এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেয়া হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page