রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা-বেইজিং কৌশলগত অংশীদারিত্ব: ভূ-রাজনীতি ও জাতীয় স্বার্থ কুমিল্লা দাউদকান্দিতে সম্রাট মামুন হত্যা মামলার আসামি ‘কসাই শামীম’ গ্রেফতার নরসিংদীর শিবপুরে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ঢেউটিন, বিভাটেক, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ। মোল্লাহাটে স্বর্ণ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর প্রশাসনের উপস্থিতিতে দোকান খুলে জব্দ তালিকা প্রস্তুত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু বাংলাদেশ অনলাইন অ্যাসোসিয়েশন মিডিয়া( বুমা) ব্রাহ্মণপাড়ায় যুবদল নেতার দোকানে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে? চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করলেন ঘানার নানা কওয়াকু বোনসাম কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন
Headline
Wellcome to our website...
শরীয়তপুরে ডামুড্যয় প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত
/ ৩১১ Time View
Update : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন

শরীয়তপুরে ডামুড্যয় প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতা নিহত

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোটার

শরীয়তপুরের ডামুড্যায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামে এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক ও মৃত নুরু বক্স মাঝির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে মারামারির সৃষ্টি হয়। এসময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুল মাঝির উপর হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে সিরাজুল মাঝি মাটিতে পড়ে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page