রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
শহীদ জিয়ার যে চিঠি ৪৬ বছর ধরে আগলে রেখেছেন হোসেনপুরের গিয়াস উদ্দিন।
/ ২২১ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৮:৪০ পূর্বাহ্ন

শহীদ জিয়ার যে চিঠি ৪৬ বছর ধরে আগলে রেখেছেন হোসেনপুরের গিয়াস উদ্দিন।
—————————————
আশরাফ আহমেদ,হোসেনপুর কিশোরগঞ্জ :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দিকনির্দেশনা মূলক একটি চিঠি পরম যত্নে দীর্ঘ ৪৬ বছর ধরে আগলে রেখেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বড়শি কুড়া গ্রামের মৃত জুবেদ আলীর পুত্র জিয়া পাগল মোঃ গিয়াস উদ্দিন(৬৬)। তিনি ১৯৭৮ সালে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে সে সময় জিয়ার হাতে গড়া রাজনৈতিক সংগঠন ‘জাগদল’ থেকে শুরু করে পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন একনিষ্ঠ কর্মী হিসেবে অদ্যাবধি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কেউ তার খোঁজ খবর রাখুক বা না রাখুক তিনি কিন্তু নিজ উদ্যোগেই পথে প্রান্তরে, হাট বাজার ও হোটেল রেস্টুরেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফাসহ বিভিন্ন কর্মকাণ্ডের সফলতা ও ফিরিস্তি তুলে ধরছেন। তবে তার আক্ষেপ এতো দিনেও তিনি স্থানীয় উপজেলা কিংবা জেলা বিএনপি’র হাইকমান্ডের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একনিষ্ঠ কর্মী কিংবা ভক্ত হিসেবে কোনো স্বীকৃতি পায়নি। পায়নি নূন্যতম ওয়ার্ড পর্যায়ের কোনো দলীয় পদ-পদবি।
জিয়া পাগল গিয়াস উদ্দিন প্রসঙ্গে ,সাবেক জেলা পরিষদ সদস্য মাসুদ আলম,শাহেদল ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ উদ্দিন ও পাশের ধনকুড়া গ্রামের বাসিন্দা ও
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ আবু বকর সিদ্দিক বাক্কার জানান, ছোট বেলা থেকেই দেখে আসছি গিয়াস উদ্দিন একজন জিয়া পাগল মানুষ। তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য কিছুই বোঝেন না। এমন একজন একনিষ্ঠ বিএনপির কর্মী পাওয়া বর্তমান প্রেক্ষাপটে এ সমাজে খুবই দুস্কর।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে উপজেলার আদু মাষ্টারের বাজারে কথা হলে জিয়ার সৈনিক মোঃ গিয়াস উদ্দিন জানান,”আমি ১৯৭৮ সালের ২৫ অক্টোবর থেকে ০৩ নভেম্বর পর্যন্ত জিয়ার হাতে গড়া সংগঠন গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য হিসেবে যোগ্যতা অর্জনের জন্য রাইফেল চালানোর প্রশিক্ষণ গ্রহণ করে সবাইকে তাক লাগিয়ে দেই। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় ১৯৭৯ সালের ১৪ জুলাই জিয়াউর রহমানের স্বাক্ষরিত একটি দিকনির্দেশনা মূলক ও অনুপ্রেরণা মূলক চিঠি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সেই থেকেই ওই চিঠিটি পরম যত্নে লালন করে বিগত ৪৬ বছর ধরেই জিয়ার কর্মকাণ্ডের ফিরিস্তি জনগণের কাছে তুলে ধরছি।” তবে তিনি আশা প্রকাশ করে বলেন,একদিন হয়তো তার ওই পরিশ্রমের যোগ্য মূল্যায়ন তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে পাবেন। তবে সচেতন মহলের প্রত্যাশা,জিয়াউর রহমানের একজন ভক্ত হিসেবে স্থানীয় বিএনপি’র হাইকমান্ডের নেতৃবৃন্দ গিয়াস উদ্দিনের খোঁজ খবর রাখবেন এবং তাকে যথাযথ মূল্যায়ন করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page