বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
শিবপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ২৩৬ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ২:১৫ অপরাহ্ন

শিবপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আবুনাঈম রিপন :

নরসিংদীর শিবপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ অক্টোবর) বিকেলে বাসস্ট্যান্ডে পৌরসভা মৎস্যজীবী দলের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আলতাফ হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র প্রার্থী মোঃ শামিম গফুর।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ খন্দকার, বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নঈম উদ্দিন ভূঁইয়া, পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম শাহিন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মতিন মাস্টার, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব রহমান খান, শিবপুর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ ইসমাইল হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সভাপতি মুখলেছ মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রাজন মৃধা,পৌরসভা শ্রমিক দলের সভাপতি তোফাজ্জল হোসেন তোফু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আমিন ভূঁইয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা, পৌরসভা এবং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page