শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
Headline
নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান হাটখুজিপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠিত। শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড শাল্লার হাওর: কৃষকের সোনালী স্বপ্নে প্রকৃতির নির্মম আঘাত। নরসিংদীর পলাশে কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১ সেনবাগে অবৈধ জ্বালানি তেল মজুদ: অভিযানে ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা নরসিংদীর পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান। অর্থ দন্ড বকেয়া আদায় “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা?
Headline
Wellcome to our website...
শেরপুর আ.লীগ নেতা চন্দন কুমার পাল কারাগারে
/ ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ৩:০৯ অপরাহ্ন

শেরপুর আ.লীগ নেতা চন্দন কুমার পাল কারাগারে

অপুর্ব, স্টাফ রিপোর্টার, বাংলাদেশ

শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি চন্দন কুমার পালকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়ার আদালতে সোপর্দ করলে আদালত তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বুধবার যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় গ্রেফতার হওয়া চন্দন কুমার পালকে শেরপুর সদর থানার দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় তিনটি মামলা রয়েছে।শেরপুর আদালতের পরিদর্শক মো. জিয়াউর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার চন্দন কুমার পাল পালকে দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে এবং একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের আলাদা আলাদাভাবে রিমান্ডের আবেদন করেন ওই মামলা তিনটির তদন্ত কর্মকর্তা।
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে জামালপুর জেলা কারাগারে পাঠানো নির্দেশ দেন এবং রিমান্ডের বিষয়ে শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে বুধবার বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় চন্দন কুমার পালকে আটক করা হয়। প্রাথমিকভাবে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে তাকে শেরপুর জেলা পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুরে নিয়ে আসে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page