মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হত্যার অভিযোগ!
/ ১৮৩ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫, ৪:৫৫ অপরাহ্ন

শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হত্যার অভিযোগ!

 

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে বাউফলের মেয়ে, মুক্তা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা আক্তার দুই সন্তানের জননী। নিহতের বাবার বাড়ি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে।

ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ০৮, তারিখ: ০১.০৮.২০২৫) নথিভুক্ত হয়েছে। রাত ৯টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তার শাশুড়ির দাবি, হঠাৎ স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে। তবে ভিন্ন দাবি করেন নিহতের ভাই মাসুম। তিনি বলেন, শ্বশুর-শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আমার বোনের মৃত্যু হয়েছে। সে কয়েক দিনের মধ্যে বাবার বাড়ি ফেরার কথা বলেছিল। আমরা সঠিক তদন্ত করে ও দোষীদের শাস্তি চাই।

পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ তা আমলে নেয়নি।

এবিষয়ে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদুর রহমান বলেন, সকাল ৯টার দিকে রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমার ধারণা সকাল ৬টা থেকে সাড়ে ৬টার ভেতর তিনি মারা গেছেন।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।###

তারিখ- ০২/০৮/২০২৫
মো.আরিফুল ইসলাম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page