মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করলেন শরীয়তপুর পৌর কর্তৃপক্ষ
/ ২৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন

সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করলেন শরীয়তপুর পৌর কর্তৃপক্ষ

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুর পৌরসভায় সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এই শিরোনামে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যবস্থা গ্রহণ করেছেন পৌর কর্তৃপক্ষ। শরীয়তপুর পৌরসভায় নগর উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ অফিস থেকে আব্দুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণ কাজে অভিযোগ পেয়ে নড়েচড়ে বসে পৌর কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গেই ওই সড়কে টেন্ডারে উল্লেখিত ভালো মানের পাথর ও রড ব্যবহার করেন বলে জানিয়েছেন শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও স্থানীয়রা।

শরীয়তপুর পৌরসভা সূত্রে জানা গেছে, নগর উন্নয়ন প্রকল্পের ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিদ্যুৎ অফিস থেকে আব্দুল হাই সিকদারের বাড়ি পর্যন্ত ৯২৫ মিটার সড়কের কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হামিম ইন্টারন্যাশনাল এন্ড শেখ এন্টারপ্রাইজ (জেভি)। তবে কাজটি করে শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদ উজ্জামান রাশেদ। তবে সম্প্রতি গণমাধ্যমে শরীয়তপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ এই শিরোনামে সংবাদ প্রকাশ হলে শরীয়তপুর পৌরসভার প্রশাসক পিংকি সাহার নির্দেশে পুনরায় ওই সড়কের কাজ পরিদর্শন ও মান যাচাই করে টেন্ডারে থাকা সামগ্রী ব্যবহার করা হয়। নিয়মানুযায়ী ভালো মানের পাথর, সঠিক পরিমাণে সিমেন্ট, বালু ও পাথর মিক্সার করে ঢালাই ও সঠিক নিয়মে রড ব্যবহার করা হয়।

এদিকে, এ ঘটনায় পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, সাংবাদিকরা অনিয়মের সংবাদ প্রকাশ করার পরপরই পৌর কর্তৃপক্ষ তথা পৌরসভার প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পৌর কৃর্তপক্ষ এমন কঠোর থাকলে আর কেউ কোনো অনিয়ম করতে পারবে না এবং আমরা সঠিক সেবা পাবো বলে বিশ্বাস করি।

শরীয়তপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী ও ওই সাইটের দায়িত্বপ্রাপ্ত মামুন গাজী বলেন, আমাকে একাধিক কাজের সাইটে যেতে হয়, এর ফাঁকে হয়তো অনিয়ম করেছিল। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পৌরসভার প্রশাসকের নির্দেশে ও নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে ওই কাজ পরিদর্শন করে ঠিকাদারের মাধ্যমেই টেন্ডারে যেভাবে আছে সেইভাবে কাজ করিয়েছি। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ কোনো ঠিকাদার না করে যেজন্য কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনাদের বস্তু নিষ্ঠ সংবাদের কারণেই আমরা আরও সঠিকভাবে কাজ করাতে পেরেছি। সংবাদটি আমাদের দৃষ্টিতে আসার পরপরই শরীয়তপুর পৌরসভার প্রশাসক পিংকি সাহার নির্দেশে পুনরায় ওই সড়কের কাজ পরিদর্শন ও মান যাচাই করে টেন্ডারে থাকা সামগ্রী ব্যবহার করা হয় নিয়মানুযায়ী ভালো মানের পাথর সঠিক পরিমাণে সিমেন্ট বালু ও পাথর মিক্সার করে ঢালাই ও সঠিক নিয়মে রড ব্যবহার করা হয়

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page