বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর ফের সংঘর্ষ, আটক ১৫, আহত ২৫
/ ১৪৫ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:২১ অপরাহ্ন

সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর ফের সংঘর্ষ, আটক ১৫, আহত ২৫

সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ ( ১৮ নভম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত ও আটক করা করা হয়েছে ১৫ জনকে। বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরে করে সংঘর্ষ কারীরা । আহতরা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে গত শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার ও আজ ১৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা স্থল থেকে ১৫ জনকে আটক করেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়, এদের মধ্যে গুরুতর আহত দুইজন কে ঢাকা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এলাকার লোকজন, এসময় ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর ও অগ্নিসংযোগ হয় বনের কুঞ্চিও।

সরাইল থানার অফিসার ইনচার্জ জনাব মোর্শেদুল আলম চৌধুরী বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ সহ সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় সেনাবাহিনী ১৫ জন কে গ্রেফতার করে সরাইল থানায় হস্তান্তর করেন।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
তারিখঃ ১৮/১১/২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page