বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, আহত ৩০
/ ১৪৬ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

সরাইল জায়গা বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মাঝে সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দেওড়া গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার ( ১৫ নভেম্বর) সকাল ৯ টায় উপজেলার শাহাজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত সহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের শিকার হয়।
আহতরা উপজেলা ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মাগুরহাটি গ্রামের একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া ও একই গোষ্ঠীর শিপন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে আজ সকালে ফের উভয়পক্ষের লোকজন টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া। ইট পাটকেল নিক্ষেপে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়, ভাঙচুরের শিকার হয় বেশ কয়েকটি বাড়িঘর।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী বলেন, জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
তারিখঃ ১৫/১১/২৫
০১৭১৩৮১২২০০

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page