
সাংবাদিক সুমনের পিতা মাস্টার আহছান উল্যাহ ভূঞার একাদশ মৃত্যুবার্ষিকী আজ
দাগনভূঞা ( ফেনী) জাহাঙ্গীর হোসেন :
দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মাস্টার আহছান উল্যাহ ভূঞার একাদশ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এ দিনে (২০ নভেম্বর) বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুম আহছান উল্যাহ প্রখ্যাত ভূগোল গ্রন্থ প্রণেতা ও বসুরহাট সরকারি এ.এইচ.সি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক পন্ডিত বজলুর রহমানের দ্বিতীয় সন্তান এবং দৈনিক আলোকিত সময়ের ফেনী প্রতিনিধি বজলুর রহিম সুমনের পিতা।
শিক্ষকতা কালীন মরহুম আহছান উল্যাহ ভূঞা ১৯৭২ সালে এলাকাবাসীর অনুরোধে ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে ১৯৮১ সাল পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে যুক্ত হয়ে টানা ১২ বছর দায়িত্বে ছিলেন। এছাড়াও জীবদ্দশায় তিনি একটানা ৩৪ বছর ইয়াকুবপুর ইছহাকিয়া এতিমখানার সভাপতি, ইছহাকিয়া মাদরাসার সভাপতি, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতিসহ অন্যতম প্রতিষ্ঠাতা, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহ-সভাপতি, ইয়াকুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও তিন দশক ধরে ইয়াকুবপুর সমাজের পঞ্চায়েত প্রধানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।
বজলুর রহিম সুমন তার বাবার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন

