শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
সাতক্ষীরায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ নারী উদ্যোক্তাদের সাথে কর্মশালা
/ ২৩১ Time View
Update : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, ১২:৪১ অপরাহ্ন

সাতক্ষীরায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ নারী উদ্যোক্তাদের সাথে কর্মশালা

 

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ নারী উদ্যোক্তাদের সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন’র সহায়তায় “ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্প” এর মাধ্যমে মঙ্গলবার বিকালে  ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা হাব অফিসে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরা জেলার সাতক্ষীরার সদর এবং দেবহাটা উপজেলায় তরুণ নারীদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করার লক্ষ্যে ব্যবসায়ী উদ্যোক্তা তৈরীতে ইয়াং ওমেনস ইকোনোমিক ইম্পাওয়ারমেন্ট প্রকল্পভূক্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

এই প্রকল্পের আওতায় তরুণ নারী উদ্যোক্তাগণ তাদের বিভিন্ন পণ্য যেমন তৃণমূল পর্যায়ের নারীদের জন্য নিরাপদ স্যানিটারি ন্যাপকিন তৈরী (স্বপ্ন কন্যা), রান্নার জন্য প্রস্তুত উপযোগী স্বান্থ্যকর হাঁস- রেডি টু কুক (হংসরাজ্য), ফ্যাশন ডিজাইন ও সেলাই (মধুমতি ফ্যাশন), কমিউনিটি বেজড অর্গানিক ভেজিটেবল (সবুজের মেলা), পরিশোধনযোগ্য খাবার পানি ও নির্ভেজাল মসলা তৈরি (নিউ লাইফ), ছাগল পালন ও ছাগলের দুধ উৎপাদন (খামারবাড়ি), সেলাই ও কম্পিউটার, ই-কমার্স সহ ১৫টি ব্যবসা অন্যতম।

এসকল ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রয় এবং ব্যবসা সম্প্রসারণের সাহায্যকারী সেতুবন্ধন হিসেবে সাতক্ষীরার বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উদীয়মান তরুণ নারী উদ্যোক্তাদের সার্বিক পরামর্শ প্রদান করেছেন। বক্তারা উদ্যোক্তাদের যে কোন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন,  মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান, সাতক্ষীরা গ্রাম আদালত পরিচালনা কমিটির মেম্বার আবু সাঈদ।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ম‌হিলা বিষয়ক অ‌ধিদপ্ত‌রের প্রোগ্রাম অ‌ফিসার (ও‌সি‌সি) আব্দুল হাই সিদ্দিকী, আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্জীর কুমার, প্রিণ্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন, সিপি বাংলাদেশ আজিজুল হক, আব্দুল মান্নান প্রমূখ।

 

আবু জাফর
সাতক্ষীরা প্রতিনিধি
মোবাইল : ০১৭২৭৪১০৯৬৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page