মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Headline
শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ১৯৫ Time View
Update : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন

সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এ বছরের নির্ধারিত প্রতিপাদ্য হচ্ছে ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’।

অপরদিকে, বাংলাদেশ তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে ‘তথ্য জানার অধিকার দিবস-২০২৪’ এর স্লোগানের শিরোনাম দিয়েছে ‘কর্তৃপক্ষের সকল দ্বার, খুলে দেবে তথ্য অধিকার’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মো. সারোয়ার হোসেন, সনাক সাতক্ষীরার সভাপতি হেনরী সরদার, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সবুর প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সুশীলন সাতক্ষীরার উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান মনি, ডক্টর মুফতি আক্তারুজ্জামান,জেলা শিক্ষা অফিসার মাওলানা মোঃ আবুল খায়ের, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে। তথ্য অধিকার আইনে ফি দিয়ে আবেদন করতে হয়, এটি অনেকে জানেন না। যার ফলে আমাদের উপর অনেক সময় অসন্তুষ্ট হন আপনারা। তদন্ত চলাকালীন কোন মামলার বা বিচারাধীন কোন মামলার তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে বিধি নিষেধ রয়েছে। তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, তথ্যের সত্যতা যাচাই না করে গুজব ছড়াবেন না। #

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page