সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
সাবেক উপজেলা চেয়ারম্যানের স্বামী মজিদ আটক।
/ ২২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন

সাবেক উপজেলা চেয়ারম্যানের
স্বামী মজিদ আটক।

স্টাফ রিপোর্টার,মণিরামপুর যশোর:

মনিরামপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান যুব মহিলালীগ নেত্রী নাজমা খানমের স্বামী ব্যবসায়ী আবদুল মজিদকে পুলিশ বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করে। সে একটি মামলায় একবছরের সাজাপ্রাপ্ত আসামি হয়ে পলাতক ছিলেন। গতকালই পুলিশ তাকে জেল হাজতে প্রেরন করে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ভাপ্রাপ্ত) পলাশ বিশ্বাস জানান, যশোর জেলা যুব মহিলা লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের স্বামী আবদুল মজিদ পদ্মা ব্রিকসের মালিক থাকাকালিন ২০১৩ সালে অগ্রিম ইট বিক্রয় বাবদ যশোরের ঠিকাদার মোবাশ্বের হোসেন বাবুর নিকট থেকে সাত লাখ ৮৫ হাজার টাকা গ্রহন করেন। ঠিকাদার মোবাশ্বের বাবু অভিযোগ করেন, মজিদ তাকে ইট সরবরাহ না করে তালবাহানা শুরু করেন। এক পর্যায়ে মজিদ বাবুর নামে সমুদয় টাকার একটি ব্যাংকের চেক প্রদান করেন। কিন্তু ওই একাউন্টে কোন টাকা জমা না থাকায় ২০১৫ সালে ঠিকাদার বাবু পদ্মা ব্রিকসের তৎকালিন মালিক আবদুল মজিদের নামে আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করেন। আদালত এ মামলায় মজিদকে এক বছরের কারাদন্ড প্রদান করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দীর্ঘদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে মনিরামপুর পৌর শহর থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে জানার জন্য সাবেক উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের মোবাইল ফোনে কল করা হলে সেটটি বন্ধ পাওয়া যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page