রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
/ ৪৯২ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ১:৪১ অপরাহ্ন

সাবেক এমপি শাহজাহান হাওলাদার সুজন স্মরনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য, সারা বাংলার জনপ্রিয় জাতীয়তাবাদী তুখোড় ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজন স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) বিকালে সাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে বিশাল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় রূপসদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস মেম্বারের সভাপতিত্বে ও রূপসদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক ভূইয়া পলাশের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।
প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান পলাশ বলেন,সুজনের হত্যাকারীরা এখনো ক্ষান্ত হননি,কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে।সকল ষড়যন্ত্র নস্যাৎ হবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন এই বাঞ্ছারামপুরের মাটিতেই সুজনের হত্যাকারীদের বিচার করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম.এ মতিন,বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক নাহিদ সুলতানা,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন,বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সদস্য,মোঃ হানিফ মিয়া মাঝি,হুমায়ন কবির মেম্বার,রূপসদী ইউনিয়ন পরিষদের মেম্বার হেনা হাওলাদার, রূপসদী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মনু মিয়া।এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। স্মরণ সভায় আলোচনা শেষে মরহুম শাহজাহান হাওলাদার সুজনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page