বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী।
/ ২৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০২ অপরাহ্ন

সিএমপি কমিশনারের প্রথম ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন ৮৪ জন সেবাপ্রত্যাশী।

রাজু চৌধুরী, চট্টগ্রাম :

দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়।
সোমবার ১৭ সেপ্টেম্বর বিকাল ৩:০০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত এই দীর্ঘ সময়ে ৮৪ জন সেবাপ্রত্যাশীর বক্তব্য শুনেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা শুনে কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থাগ্রহণের নির্দেশ দেন তিনি। ৮৪ জন সেবাপ্রার্থীর মধ্যে ৩২ জন বিভিন্ন সমস্যা তুলে ধরে তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। বাকি সেবাপ্রার্থীগণ সিএমপি কমিশনারের নিকট বিভিন্ন বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেন ও এমন একটি উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহাতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) এস এম মোস্তাইন হোসেন, বিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) রইছ উদ্দিন সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য যে, চলতি সপ্তাহ থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন যা প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এছাড়াও ক্রাইম ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের উপ-পুলিশ কমিশনারগণ প্রতি সপ্তাহে রবিবার একই প্রক্রিয়ায় সাধারণ জনগণের বক্তব্য শুনে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page