রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
সুনামগঞ্জের শাল্লায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। ​
/ ২১৭ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন

সুনামগঞ্জের শাল্লায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শংকর ঋষি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস২০২৫ পালিত হয়েছে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

​রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন স্তরের মানুষ।

শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দিনের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস, ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এরপর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দ।

 

শাল্লা থানার অফিসার ইন চার্জ (ওসি) রোকিবুজ্জামান -এর নেতৃত্বে পুলিশের একটি দল শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

 

এছাড়াও উপজেলার বিভিন্ন

রাজনৈতিক বৃন্দ প্রমুখ , শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ একে একে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

​পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

​শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

 

সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, একাত্তরের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য উদ্দেশ্যে দেশের বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিকসহ বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করেছিল।

​আলোচনায় বক্তারা শহীদদের স্বপ্ন বাস্তবায়নে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান। তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে এক অনুপ্রেরণার উৎস, যা ভবিষ্যতেও জাতিকে পথ দেখাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page