মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা।
Headline
Wellcome to our website...
সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান আসাবুর সহ আটক আরও এক
/ ২২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান আসাবুর সহ আটক আরও এক

স্বাধীন বিশ্বাস
স্টাফ রিপোর্ট
২৪ আওয়ার্স টিভি

খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ঠাকুর বাড়ি খেয়াঘাট এলাকা থেকে সুন্দরবনের বনদস্যু আছাবুর বাহিনী প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীর (২৮) নামে দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোষ্টগার্ড এর একটি টহল বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশি বন্দুক, ৪ রাউন্ড গুলি উদ্ধার করে কোস্ট গার্ড । মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে মোস্ট ওয়ান্টেড এবং দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন-সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, কোষ্টগার্ড বাদী হয়ে বনদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page