শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক; আতঙ্কে স্থানীয়রা
/ ১৩৮ Time View
Update : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন

হোসেনপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক; আতঙ্কে স্থানীয়রা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

 

কিশোরগঞ্জের হোসেনপুরে একাধিক স্থানে পাগলা কুকুরের কামড়ে অর্ধশতাধিক পথচারীকে কামড়িয়ে আহত করেছে। এ পাগলা কুকুরের ভয়ে আতঙ্কে স্থানীয় পৌরবাসীরা।তাই দ্রুত সময়ে পৌরসভায় পাগলা কুকুর নিধনে অভিযান চালানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়,বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) গভীর রাত থেকে শুক্রবার ২০ ডিসেম্বর দুপুর পর্যন্ত অর্ধ শতাধিক লোককে কামড়িয়ে আহত করেছে পৌরসভার বেওয়ারিশ পাগলা কুকুরের দল।আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নেওয়ার বিষয়ে ১৪ জনের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এর সংখ্যা আরোও বেশি বলে জানা যায়। আহতদের অনেকই বিভিন্ন ফার্মেসী থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাওয়ায় আহতের সঠিক সংখ্যা সুনিশ্চিত করে জানা যায়নি। বৃহস্পতিবার রাতে উপজেলার মাধখলা গ্রাম থেকে কুকুরে কামড়ানো লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। পর দিন গতকাল শুক্রবার সকালে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে মুসল্লীরাও কুকুরের কামড়ানোর শিকার হন পৌর সদরের ঢেকিয়া ও দ্বীপেশ্বর এলাকার লোকজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও ) চিকিৎসক তানভীর হাসান জিকু ১৪ জনের নাম নিশ্চিত করেন। তাঁরা হলেন; মনি (৮) তানভির (১৩) মাহিন (৩০) ফরিদ (৪২) মনজিলা (৩৫) রুমি (১০) সরলা (৫০) লুৎফা (৫০) করিমা (৬০) মুনজুর (২০) জেসমিন (৫০) শারমিন (২২) শামিম (৩৭) নোহা (৫)।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সুহান জানান, বেওয়ারিশ কুকুর নিধনে দ্রুতগতিতে ব্যবস্থা নেওয়া হবে।

আশরাফ আহমেদ
হোসেনপুর উপজেলা প্রতিনিধি
তারিখ:২০/১২/২০২৪

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page