বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য
Headline
Wellcome to our website...
২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী,বারে বারে পরাজিত সাচিং প্রু জেরীর মনোনয়ন প্রত্যাহার করে জাবেদ রেজা’কে মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা
/ ২৩০ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:০২ পূর্বাহ্ন

২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী,বারে বারে পরাজিত সাচিং প্রু জেরীর মনোনয়ন প্রত্যাহার করে জাবেদ রেজা’কে মনোনয়ন দেওয়ার দাবিতে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবান ৩০০ নং আসনে ২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী,বারে বারে পরাজিত সাচিং প্রু জেরীর মনোনয়ন প্রত্যাহার করে, জাবেদ রেজা’কে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা পদযাত্রা করে।

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা’কে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বান্দরবান জজ কোর্ট এলাকা থেকে একটি শান্তিপূর্ণ পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমবেত হয়। এসময় শত শত নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেয়, পরে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় শান্তিপূর্ণ পদযাত্রায় বক্তব্যে রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, নারী নেত্রী সাই সাই নু তোতো, পম্পী সেন, বিএনপি নেতা মো. মুসা হাওলাদার সহ জেলা বিএনপি, সদর উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

পথসভায় বক্তারা আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি জানান।

বক্তারা আরো বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনিত প্রার্থী সাচিং প্রু জেরী ২০০১ সালের ধানের শীষের বিরুদ্ধে বিদ্রোহ প্রার্থী ছিলেন,তিনি বার বার পরাজিত হয়েছে,তাই আমরা চাই কেন্দ্রীয় ভাবে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে বিএনপির ধানের শীর্ষ প্রতিকে মনোনয়ন দেওয়া হোক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page