মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনে দেশের নেতৃত্ব দিবে মনজুর এলাহী এমপি পাষন্ড বাবার কবল থেকে দুই বছরের শিশু সন্তানকে ফিরে পেতে মায়ের আকুতি মোল্লাহাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল সরাইলে একজন ভুয়া পুলিশ ও তিন কেজি মাদক সহ তিনজন আটক গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিনকে নিয়ে ড. মোবারক হোসাইনের বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ “বৈষম্য আন্দোলন ইতিহাসে বৈষম্যের শিকার:- বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই কিশোরের রোটারী ক্লাব অব কুমিল্লা রয়েলের আছিয়া গণি বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও বিতরণ
Headline
Wellcome to our website...
/ ১৪৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন, ফের দুর্ঘটনা!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

 

পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে যাত্রীদের আতংকের আর এক নাম চেয়ারম্যান পরিবহন।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১.৩০মিনিটের সময় আফছেরের গ্রেজ এলাকায় যাত্রীবাহী চেয়ারম্যান পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। এতে আহত হন অন্তত ১০ জন যাত্রী।

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আহত যাত্রীদের অভিযোগ, গলাচিপা ও দশমিনা থেকে ছেড়ে আসা বাসগুলোতে শ্রম আইন লঙ্ঘন করে একই চালককে দিনে-রাতে দুইবার গাড়ি চালাতে বাধ্য করা হয়। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এই রুটে। বিশেষ করে চেয়ারম্যান পরিবহণ প্রায়ই দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা বলেন, দক্ষ চালকের অভাবে বাউফল-ঢাকা মহাসড়কে চলাচলকারী বাসগুলোতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং এতে হতাহতের সংখ্যাও দিনদিন বাড়ছে। তারা আরও বলেন,অনেক সময় দেখা যায় হেলপার দ্বারা গাড়ি চালানো হয়। যার কারনে যাত্রীদের প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর জানান, দুর্ঘটনার খবর পেয়েছেন এবং মহাসড়কে পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি আরো জোরদার করা হবে বলে জানিয়েছেন।###

তারিখ-১৭/০৮/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page