বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
/ ১৮০ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬:২৩ অপরাহ্ন

সাংবাদিক বিভূরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার: মেঘনায় ভেসে উঠল নিখোঁজ হওয়ার রহস্য:- 

বিশেষ , প্রতিনিধি

বাংলাদেশের সাংবাদিক মহল এক গভীর শোক ও স্তব্ধতায় আচ্ছন্ন। নিখোঁজের একদিন পর শুক্রবার মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বলাকির চর সংলগ্ন মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট বিভূরঞ্জন সরকারের মরদেহ।

নিখোঁজ হওয়ার পর দিনেই উদ্ধার
গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হন ‘আজকের পত্রিকা’-র জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভূরঞ্জন সরকার। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি। মোবাইল ফোনও তার সঙ্গে ছিল না। দিনভর খোঁজাখুঁজির পর রাতে তার পরিবার রমনা থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করে।

এর মাত্র একদিন পর শুক্রবার বিকেলে স্থানীয় জেলেরা মেঘনায় একটি মরদেহ ভাসতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সালেহ আহমেদ পাঠান সাংবাদিকদের জানান,- “বিকেল পৌনে চারটার দিকে বলাকির চর এলাকায় স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। পরে ছবির মাধ্যমে শনাক্ত করে আমরা নিশ্চিত হই যে মরদেহটি সাংবাদিক বিভূরঞ্জন সরকারের।”
তিনি আরও বলেন,- “মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা বলা যাবে ময়নাতদন্ত শেষে।”

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন- “আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি মরদেহটি বিভূরঞ্জন সরকারের। পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে,বলে তিনি জানান।

বিভূরঞ্জন সরকার সাংবাদিকতায় চার দশকেরও বেশি সময় কাটিয়েছেন। স্বাধীন মতামত, বিশেষ করে বামপন্থী রাজনীতি, শ্রমিক আন্দোলন ও জাতীয় অর্থনীতি নিয়ে নির্ভীক লেখালেখির কারণে তিনি সহকর্মীদের কাছে ছিলেন প্রেরণার নাম।

,

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page