
বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়ার ধান শীষকে বিজয়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির এক পরিশ্রমী নেতা মোঃ টিপু সুলতান। রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের বারুইপাড়ার আওয়ামী অধ্যাশিত গ্রামে থেকে বেড়ে উঠা এই টিপু। জানা যায়, আওয়ামী সরকারের আমলে বিএনপি করার কারণে তাকে গ্রাম ছাড়া হতে হয়েছিল তবেও তিনি কারো কাছে মাথানত করেনি। বিএনপি করার কারণে তার নিজ বাড়িঘর হারাতে হয়েছিল এমনকি থাকে আত্মা গোপনে ও থাকতে হয়েছিল। এছাড়াও আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ক্যাডার বাহিনীরা তার বাড়িঘর জোরপূর্বক ভাবে দখল করে নিয়ে রেখে ছিল। তবু তিনি নিজের আদর্শ ও নীতি হতে এক চুল পরিমাণ বিচলিত হননি। শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির এই পরিশ্রমী নেতা টিপু সুলতান ১৭ বছর ধরে বাড়ি ছাড়া হয়েছিলেন। গত ৫ই আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর তিনি তার নিজ বাড়ি দখল পান। বিএনপির এই নেতা টিপু জাতীয়তাবাদী দল (বিএনপি) কারার কারণে তিনি বিভিন্ন ভাবে হুমকি ধামকি সহ নির্যাতিত শিকার হয়েছিলেন তবেও তিনি দলের প্রতি আস্থা হারাননি। বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের বিএনপির এই নিবেদিত প্রাণ মোঃ টিপু সুলতানের সাথে এই প্রতিবেদকের একান্ত আলাপচারিতায় তিনি বলেন, আমাদের বিএনপির এখন সুসময়। এখন যদি আমরা আমাদের সুযোগ কাজে লাগাতে না পারি তাহলে আমাদের চরম ভোগান্তি ভোগ করতে হবে। আমরা যারা জাতীয়তাবাদী দলে বিশ্বাসী আমাদের সকলকে বিভেদ ভুলে দলের জন্য একজোট হয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে যেখানে যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করছেন আমরা সকলেই তাকে ভোট দিয়ে জয় লাভ করবোও ইনশাআল্লাহ। আসুন আমরা সকলেই মিলে রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়াকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার লক্ষ্যে একজোট হয়ে কাজ করি।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
তাং ২২/১১/২৫ইং
০১৭২৭৮৬২১১১

