শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার। 
Headline
Wellcome to our website...
/ ২২২ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:৫৩ অপরাহ্ন

শরীয়তপুরে ব্যবসায়ীকে হাত-পা কেটে ফেলার হুমকির অভিযোগ

জুয়েল মিয়া
বাংলাদেশ রিপোর্টার

শরীয়তপুর সদর উপজেলার মনোহর বাজার মোড় সংলগ্ন মেইন সড়কের পাশে সম্প্রতি মাহবুব (৫২) নামে ব্যবসায়ীর সিএনজি শো-রুম, পাটর্স ও লেড ব্যবসা প্রতিষ্ঠান ভাঙুর করে ব্যবসায়িক প্রতিপক্ষরা। এঘটনায় মামলা করলে মামলা উঠিয়ে না নিলে ওই ব্যবসায়ীর হাত পা কেটে নেওয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ইসমাইল মোল্যা ও তাঁর ছেলে ইরাদ মোল্লার বিরুদ্ধে এঘটনায় ব্যবসায়ী মাহবুব পালং মডেল থানায় এক সাধারণ ডায়েরী করেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যবসায়ী মাহবুব জানান, দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ী মাহবুবের সঙ্গে একই এলাকার ইসমাইল মোল্যা ও তার ছেলেদের ব্যবসায়িক বিরোধ চলে আসছিলো। তারই জেরে সম্প্রতি ইসমাইল মোল্যার ছেলে ইরাত মোল্যার নেতৃত্বে মাহবুবের ব্যবসায় প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মাহবুব আদালতে মামলা করে এবং মাহবুবের মা সামসুন্নাহার বেগম বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। এতে ক্ষিপ্ত হয়ে মামলা উঠিয়ে নিতে ফের গত সোমবার মাহবুবের ব্যবসা প্রতিষ্ঠানে এসে তাঁর অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং চড় থাপ্পর ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় মাহবুবের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হাত-পা কেটে ফেলার হুমকি দিয়ে চলে যায় ইসমাইল মোল্লা ও তার লোকজন এঘটনায় মঙ্গলবার রাতে মাহবুব পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী ব্যবসায়ী মাহবুব বলেন, আমি নিরিহ ব্যবসায়ী। আমার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় মামলা করায় আমাকে এসে হাত পা কেটে ফেলার হুমকি দিয়েছে ইসমাইল মোল্যা ও তার ছেলেরা। আমি ও আমার পরিবারের সদস্যরা ভয় আর আশঙ্কা নিয়ে দিন পার করছি। এদের হাত থেকে বাঁচতে চাই।

অভিযুক্ত ইসমাইল মোল্লা বলেন জমিজমার শংকানত পার্শ্ববর্তী এক বৃদ্ধা নারীর সঙ্গে মাহবুবের সঙ্গে বিরোধ চলছে তাই আমি বিরোধ মিটানোর জন্য গিয়েছিলাম। সেখানে মাহবুব কে বলেছি এখনতো আর সেই আগের আওয়ামী লীগের আমল নাই যা খুশি করবি তাহলে লোকজন তোর হাত পা কেটে ফেলবে

এ বিষয় পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন একটি সাধারণ ডায়েরী হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page