শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
জেলা ছাত্রদল ও সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোপালগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত
/ ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৩:৩১ অপরাহ্ন

জেলা ছাত্রদল ও সভাপতির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গোপালগঞ্জে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: সাজিম মোল্যা

ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনের বিরুদ্ধে কতিপয় অনলাইন সংবাদপত্রে ভিত্তিহীন ও অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে প্রেস ব্রিফিং করেছে গোপালগঞ্জ জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং চলাকালে লিখিত বক্তব্য পাঠ করেন। প্রেস ব্রিফিং – এ জানা গেছে জেলা ছাত্রদল ও জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন কোনো প্রকার চাঁদাবাজীর সাথে জড়িত নয়। জেলা ছাত্রদল এবং জেলা ছাত্রদলের সভাপতির প্রতি ঈর্ষান্বিত হয়ে এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি বিশেষ চক্র উঠে পড়ে লেগেছে। বিশেষ করে গত ৫ আগষ্টের পরাজিত শক্তির মদদে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে উদ্দেশ্য প্রনোদিতভাবে। গোপালগঞ্জ জেলা ছাত্রদল মনে করে কোনো প্রমাণ ছাড়া মিথ্যা সংবাদ প্রচার ও প্রকাশ করা সমুচিত নয়।
গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিং চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেনসহ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, সাধারন সম্পাদক তাসবীর হাসান,সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী,পৌর ছাত্রদলের সভাপতি বাবু, সাধারন সম্পাদক সাজিদুর রহমান লিওন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page