শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান
/ ১২০ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫, ৮:৫০ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

খাগড়াছড়িপ্রতিনিধি :

পাহাড়ে শান্তি,সসম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর অধীনে বি‌শেষ মান‌বিক সহায়তা কর্মসূ‌চির আওতায় মাটিরাঙ্গা সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় দু:স্থ, অসহায় জনগনের মাঝে বিশেষ মানবিক সহায়তা, ক্রীড়া প্রতিযোগীতার জন্য নগদ আর্থিক সহায়তা ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে জোন সদরে এসব সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি ও নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল কৌশিক জাহান পিএসসি-জি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাষ্টার ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল ও সাধারন সম্পাদক মো. আলমগীর হোসেন ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে শীতার্তদের মাঝে ১০০টি কম্বল,শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের জন্য ১০হাজার টাকা, ৫০ টি জার্সি,কাঁঠালবাগান জামে মসজিদের জন্য কার্পেট এবং মাটিরাঙ্গা থিয়েটারে সেলাই, কম্পিউটার, নৃত্য ও সংগীত প্রশিক্ষনার্থীদের ২০হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়।
একইদিন মাটিরাঙ্গা জোনের আওতাধীন ওয়াছু প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন। মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৬৪০ জন পাহা‌ড়ি বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান ব‌লেন, এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক বজায় রাখার আহবান জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি।
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভো‌গিরা মাটিরাঙ্গা সেনা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে সেনাবাহিনীর সাফল‌্য কামনা ক‌রেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page