বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী
/ ৩৯৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:১১ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ আসনে (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক)মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর নাম ঘোষণা করলেও চট্টগ্রাম-১৪ আসনে এখনও পর্যন্ত ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করেনি বিএনপি’র মনোনয়ন বোর্ড। ফলে অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের মত এ আসনে  বিএনপি’র মনোনয়ন পত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি,আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী (সিআইপি)।সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক রেমিট্যান্স প্রবাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি সিআইপি নির্বাচিত হন।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন রাহী।
এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন,দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম,চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনাইশ পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ ব্যাপারে শফিকুল ইসলাম বলেন,দীর্ঘ দিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে আছি। নিজেকে উজার করে দলীয় নেতা-কর্মীদের আগলে রেখে সুখে-দু:খে পাশাপাশি ছিলাম, এখনও চলছি জিয়ার আদর্শ ধারণ করে।বিচ্যুত হইনি,ধানের শীষ প্রতীক থেকে আমাকে যদি দল মনোনয়ন দেয় তাহলে দলীয় নেতা-কর্মীর পাশাপাশি অতীতের ন্যায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বাকি জীবন শেষ করতে চাই।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page