বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়
/ ২২১ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয়

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা-৬ (সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র ক্রয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি বলেন, “আমরা কুমিল্লা-৬ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠিসহ যথাসময়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত এই নেতার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাকে কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করার আশাবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page