বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
/ ২২৩ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ন

‎কুমিল্লা নগরীতে খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও শোকবইয়ে স্বাক্ষর

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

‎সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে কুমিল্লা মহানগর বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নেতাকর্মীরা আবেগঘন বক্তব্যে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য সংগ্রাম ও দেশের প্রতি অবদানের কথা স্মরণ করেন।

‎দলীয় কার্যালয়ে স্থাপিত শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাদের শোক ও সমবেদনা প্রকাশ করেন। কর্মসূচিতে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এ কর্মসূচির মধ্য দিয়ে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা ও রাজনৈতিক অঙ্গীকারের প্রকাশ ঘটান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page