বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
আসন সমঝোতা”না কি সুকৌশলে বিএনপিকে জিতিয়ে দেওয়ার পথে?-চরমোনাই”
/ ৪১৭ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:১৮ অপরাহ্ন

আসন সমঝোতা”না কি সুকৌশলে বিএনপিকে জিতিয়ে দেওয়ার পথে?-চরমোনাই”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

“আসন সমঝোতা”না কি সুকৌশলে বিএনপিকে জিতিয়ে দেওয়ার পথ???

ইসলামিক দলগুলো যখনই ঐক্যের দ্বারপ্রান্তে পৌঁছায়, ঠিক তখনই রহস্যজনকভাবে সেই ঐক্য ভেঙে পড়া—এ ইতিহাস নতুন নয়। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহ.)–এর জীবনদশা থেকেই শুরু করে আমরা এই ধারাবাহিকতা প্রত্যক্ষ করেছি।

বর্তমান বাস্তবতায় মাঠের চিত্র ভিন্ন। জনগণের মুখে মুখে একটাই নাম—দাঁড়িপাল্লা। এলাকাভিত্তিক খোঁজ নিলে দেখা যায়- ভোটের আলোচনা ঘুরপাক খাচ্ছে জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে। অথচ ৫ আগস্টের পর থেকে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের দৃশ্যমান গণপ্রচারণা প্রায় অনুপস্থিত—হাতেগোনা কয়েকজন ব্যতিক্রম ছাড়া।
এরপরও আসন সমঝোতার শেষ মুহূর্তে এসে চরমোনাইয়ের পক্ষ থেকে বাস্তবতার বাইরে অতিরিক্ত আসনের দাবি তোলা হচ্ছে। প্রশ্ন জাগে—এটি কি সত্যিই রাজনৈতিক শক্তির প্রতিফলন,নাকি জামায়াতের ভোটব্যাংকের ওপর ভর করে এমপি হওয়ার কৌশল?
যদি তা না হয়,তবে বাস্তব প্রশ্ন হলো—যখন জনগণের মুখে মুখে দাঁড়িপাল্লা,আর হাতপাখার কথা তেমন শোনা যায় না,তখন একাধিক আসনে জয়ের সম্ভাবনা আসে কীভাবে?

জরিপের ভাষ্য কী বলছে?
মার্কিন সংস্থার জরিপে
জামায়াতে ইসলামী:২৬%
ইসলামী আন্দোলন (চরমোনাই): ৪%
👉 অর্থাৎ জামায়াতের ভোট ৬.৫ গুণ বেশি।
একই জরিপে
বিএনপি: ৩০%
জামায়াত: ২৬%
👉 ব্যবধান মাত্র ৪%।
এই বাস্তবতায় আসন বণ্টনের ন্যায্যতা স্পষ্ট। সে হিসেবে চরমোনাই যত আসন পাবে,তার ৬.৫ গুণ আসন জামায়াতের পাওয়ার কথা। তবুও দেশ,জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে জামায়াত উদারতা দেখিয়ে ১৯০ আসনে সীমাবদ্ধ থেকেছে—যা নিজ দলীয় কর্মীদের জন্যও কুরবানী
ত্যাগের বিষয়।
অথচ চরমোনাই মনোনয়ন দিয়েছে ২৭২টি আসনে,যা বাস্তবতা ও রাজনৈতিক শক্তির সঙ্গে সাংঘর্ষিক। এর অনিবার্য ফল—ইসলামী ঐক্য দুর্বল হবে,আর সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেষ পর্যন্ত বিএনপির সরকার গঠন সহজ হবে।
আবার বিগত বিএনপির নেতা কর্মীদের চা৺দা বাজিসহ বিভিন্ন কর্মকান্ড জনগণের কাছে প্রশ্ন উঠেছে।
তাহলে প্রশ্ন থেকেই যায়—
এটি কি কেবল আসন সমঝোতার ব্যর্থতা,
নাকি সুকৌশলে বেশি আসন নিয়ে বিএনপিকে সরকার গঠনের পথে এগিয়ে দেওয়ার অপচেষ্টা?
পীর সাহেব বিগত ফেসিস্টবাদ সরকারের আমলে আতাত করে বিরোধী দলের ভূমিকা পালন করতে যায়। তারা নির্বাচনে অংশ নিলেও ২/১ একজন উপজেলা চেয়ারম্যান হলেও ,এমপি হিসেবে তাদের আসন সংখ্যা ছিল শূন্য (০) কোঠায়।

আশা করি,চরমোনাই নেতৃত্ব বাস্তবতা উপলব্ধি করে দ্রুত দায়িত্বশীল সিদ্ধান্ত নেবে।
আল্লাহ তা‘আলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page