বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
শরীয়তপুরে যৌথ বাহিনীর সফল অভিযান: আতঙ্কের প্রতীক ফুয়াদ সরকার অস্ত্র-মাদকসহ আটক
/ ২২৭ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৮:২৯ অপরাহ্ন

শরীয়তপুরে যৌথ বাহিনীর সফল অভিযান: আতঙ্কের প্রতীক ফুয়াদ সরকার অস্ত্র-মাদকসহ আটক

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

দীর্ঘদিন ধরে আতঙ্ক ও নীরবতার মধ্যে থাকা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুর এলাকায় অবশেষে স্বস্তি ফিরেছে। যৌথ বাহিনীর এক সফল অভিযানে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট আলামতসহ ফুয়াদ সরকার (৫৫) নামে এক প্রভাবশালী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে কার্তিকপুর বাজারসংলগ্ন একটি মৎস্য খামার এলাকায় এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ফুয়াদ সরকার ওই এলাকায় গোপনে অবস্থান করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার মৎস্য খামারটি ছিল মূলত অপরাধ কর্মকাণ্ডের কেন্দ্রস্থল,এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফুয়াদের কয়েকজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও ফুয়াদ সরকার মাদকাসক্ত অবস্থায় থাকায় পালাতে ব্যর্থ হন এবং ঘটনাস্থল থেকেই আটক হন।

পরবর্তীতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, যৌন উত্তেজক ট্যাবলেটসহ একাধিক সন্দেহজনক আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব আলামত আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত ফুয়াদ সরকার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি করে রেখেছিলেন। তার নাম শুনলেই মানুষ কথা বলা এড়িয়ে চলত বলে জানিয়েছেন একাধিক বাসিন্দা।

স্থানীয় সূত্র আরও জানায়, রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জমি সংক্রান্ত বিরোধ, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগ দীর্ঘদিনের হলেও এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারেনি।

এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তানভীর হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত আলামত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে যৌথ বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে। পলাতক সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page