বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সরাইল বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 
/ ২২৩ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৭:০৫ অপরাহ্ন

সরাইল বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

মোহাম্মদ মাসুদ, সরাইল : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিএনপির উদ্যোগে শোক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি ) বিকেল ৫টায় উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড নুরুজ্জামান লস্কর তপু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল – আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের বিএনপির জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবী, কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ শামীম, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, উপজেলা সাবেক সভাপতি এড আব্দুর রহমান,সাবেক সাধারণত সম্পাদক মো. আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা যুবদলের আহবায়ক মো. আবু সুফিয়ান।
অনুষ্টানে বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গিয়েছে। তারা তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া, দেশ ও জাতির উন্নতি ও শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের একযোগে প্রার্থনার আহ্বান জানানো হয়।
উপস্থিত নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়ার অসামান্য রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন এবং তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবী ।

মোহাম্মদ মাসুদ
সরাইল প্রতিনিধি
০৪/০১/২০২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page