
সাতকানিয়া উপজেলার ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর
আব্বাস উদ্দিন ইকবাল
সাতকানিয়া, চট্টগ্রাম প্রতিনিধি।
সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ও ছদাহা ইউনিয়নে অবস্থিত ইটভাটাগুলোর বিরুদ্ধে
যৌথ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ও সাতকানিয়া উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের বৈধ লাইসেন্স না থাকায় NHB ও PBM ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা করে এবং 7BM ব্রিক ফিল্ডের দুইটি ইউনিটকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।উপজেলা নিবাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রয়োজনীয় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান আরো বলেন।পরিবেশের ক্ষতি রোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

