বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বেগম খালেদা জিয়া নতুন প্রজন্মের জন্য অনুস্মরণীয়….ওয়াদুদ ভুইয়া
/ ২৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়া নতুন প্রজন্মের জন্য অনুস্মরণীয়….ওয়াদুদ ভুইয়া

খাগড়াছড়ি প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক; এ আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুস্মরণীয়। তাঁর নামাজে জানায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমান করে বেগম খালেদা জিয়া কেবল দলীয় নেত্রী নন, তিনি বাংলাদেশের সর্বসাধারণের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।

মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এর সভাপতিত্বে দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ন সম্পাদক এ্যাডভোকোট মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তিসহ মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও জেলা উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে ওয়াদুদ ভুইয়া আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে ‘স্লো পয়জনিং’ এর মতো অমানবিক প্রক্রিয়ায় তাঁকে হত্যা করা হয়েছে। এটি শুধু একজন নেত্রীর নয়, গণতন্ত্রের ওপরও সরাসরি আঘাত বলে অভিযোগ করেন তিনি।

কোরআন খতম ও দোয়া মাহফিলে বিভিন্ন এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী ও পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের hiবিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page