
সাতকানিয়া ও লোহাগাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাধ্যমে ফৌজদারি মামলা চালু হতে যাচ্ছে
মুজিবুল হক চৌধুরী
বিশেয প্রতিনিধি 24hrsTvbd.com
চট্টগ্রাম জেলা আওতাধীন সাতকানিয়া ও লোহাগড়া উপজেলায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখন থেকে সাতকানিয়া চৌকি আদালতে। চট্টগ্রাম আদালতে সাতকানিয়া লোহাগাড়ার মানুষের যাতায়াতের কস্ট ও দীর্ঘদিনের জনগণের দাবী আল্লাহ পূরন হয়েছে আলহামদুলিল্লাহ। ৭/১/২৬ ইংরেজি রোজ বুধবার আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের বিচার শাখা-৪ এর সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আশেকুর রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। আগামী রবিবার থেকে সাতকানিয়া আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোড চলমান হবে। আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আইনজীবি হাফিজুল ইসলাম (মানিক) 24hrsTvbd.com কে জানানো হয়। সাতকানিয়া লোহাগাড়ার মানুষের জন্য বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল, জেলা ও দায়রা জজ হেমায়েত উদদীন, প্রফেসর সাঈদ আহসান খালিদ,ও যুগ্ন জেলা ও দায়রা জজ মো: সিরাজ উদ্দিন এদের অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় কার্যকর হয়েছে । যারা অত্যান্ত পরিশ্রমের বিনিময়ে সাতকানিয়া লোহাগড়ায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ব্যবস্থা করে দিয়েছে এদের প্রতি আইনজীবী সমিতি বৃন্দ ও আফামজনগণ বৃন্দ সবাই আজীবন কৃতজ্ঞ। এদিকে সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এখন সাতকানিয়া সদরে অতএব সাতকানিয়া -লোহাগাড়া দীর্ঘ দিনের এই জনপদে দাবী পূরণ হয়েছে।

