
পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ এশা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পঞ্চগড় জেলা শাখা এবং জেলা বিএনপি নেতা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই (হেলাল)-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ:
জেলা বিএনপি নেতা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই (হেলাল)-এর সভাপতিত্বে আয়োজিত এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট আদম সুফি, অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং জেলা বিএনপি নেতা শাজাহান খান প্রমুখ সহ অনেকে।
এছাড়াও জেলা শ্রমিক দল, জেলা মৎস্যজীবী দল, সদর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সার্বিক সহযোগিতা:
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) পঞ্চগড় জেলা শাখার সভাপতি শাহিন আলম আশিক এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ইরান।
মোনাজাত ও আপ্যায়ন:
মাহফিলে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে খাবার পরিবেশন করা হয়।

