
মাটিরাঙ্গা সেনা জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা
খাগড়াছড়ি প্রতিনিধি :
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম ওয়াছু এলাকার জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারী) সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন দুর্গম ওয়াছু রাবার বাগান এলাকায় মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর-এ রেজওয়ান তৌফিক রিজভীর নেতৃত্বে দুই শতাধিক পাহাড়ি-বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।
সকালের দিকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি।
এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, এখন থেকে প্রতি শনিবার মাটিরাঙ্গার বিভিন্ন জনবহুল এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। আমাদের এই অঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সু-সম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।
মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনীর মানবিক কার্যক্রম ইতিবাচক সাড়া ফেলেছে। বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পাওয়া উপকারভোগিরা মাটিরাঙ্গা সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে উপকারভোগীরা।
##

