বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৫দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন।
/ ২৭৭ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারে ৫দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা সম্পন্ন।

তিন পার্বত্য জেলা থেকে প্রায় দেড়-শতাধিক উপাসক ও উপাসিকা অংশগ্রহণ।

মিন্টু কান্তি নাথ রাঙ্গামাটি রাজস্থলীঃ
তিন পার্বত্য জেলা থেকে অংশ নেওয়া প্রায় দের শতাধিক দায়ক-দায়িকা রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুদুমছড়া বৌদ্ধ বিহারে প্রতি বছরের ন্যায় এই বছর ও ৫ দিন ব্যাপি বিদর্শন ভাবনা কর্মশালা বিভিন্ন ধর্মীয় শিক্ষনীয় দেশনার প্রায় তিন পার্বত্য জেলা থেকে দের শতাধি দায়ক- দায়িকাগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে ১০ই জানুয়ারি শনিবার বিকেলে সম্পন্ন হয়েছে।বাঙ্গালহালিয়া কুদুমছড়া বৌদ্ধ বিহারের পাঁচ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কর্মশালা সমাপনীর দিন সকালে কুটুরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চার বার মাঠ প্রদিক্ষণ করে পিন্ড শোভাযাত্রা করেন,এবং ভিক্ষু সংঘের পিন্ডদানসহ ধর্মীয় দেশনার মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
রাজস্থলী দি বুদ্ধ সাসনা হিতাকারীর এসোসিয়েশনের ব্যবস্থাপনায় গত ৫ই সোমবার বিকাল থেকে শুরু হয় বিদর্শন ভাবনা কর্মশালা। জগৎতের সকল সত্বগণের চিত্তের ক্লেশ বিশুদ্ধির লক্ষে কুদুমছড়া পাড়ার বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা বৃন্দের আয়োজিত বিদর্শন ভাবনা কর্মশালায় বিদর্শন ভাবনা অনুশীলন পরিচালনা করেন মায়ানমার সরকার কর্তৃক”আগগা মহা সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা” উপাধি প্রাপ্ত ও বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সভাপতি ও রাজস্থলী চুশাক পাড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত কিত্তিমা মহাথের। বিদর্শন ভাবনা সমাপনী উপলক্ষে ধ্যানীবৃন্দের পিন্ডচরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে বলে জানান কুদুমছড়া বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উঃ চাইন্দাসারা ভিক্ষু।
তিন পার্বত্য জেলা থেকে ধ্যান করতে আসা উপাসক ও উপাসিকা জানান অনেক পুণ্যের ফলে আমরা মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা জানা ও না জানা সত্ত্বেও হয়তো চলার পথে অনেক ভুল করেছি,যেমন শরীরে বা কাপড়ে ময়লা লাগলে আমরা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, কিন্তু আমরা মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য কি কোন চেষ্টা করচ্ছি? তাই, মনের ময়লা বা পাপ পরিষ্কার করার জন্য বিদর্শন ভাবনা অনুশীলন করা সকল মানুষের জীবনে খুবই প্রয়োজন।এ বিদর্শন ভাবনা অনুশীলনের মাধ্যমে প্রত্যক্ষভাবে মানুষ নিজ ধ্যানের স্বরূপ উপলদ্ধি করতে পারে।
ধ্যান করতে আসা আরো অন্যান্যরা গণমাধ্যম কর্মীদের জানান কুদুমছড়া বৌদ্ধ বিহারের বিদর্শন ভাবনা কর্মশালায় বিহারে মনোরম পরিবেশ থাকলেও কিন্তূ বিদর্শন কর্মশালা অংশগ্রহণ কারিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন,তার মধ্যে বিহারটিতে শৌচাগার,পাঠি,বালিশ,কম্বলসহ, মাঠ সংস্কার,অবকাঠামোর সমস্যা কথা জানান,তারা আরো জানান বিদর্শন ভাবনা কর্মশালায় আশা বয়স্ক দায়ক- দায়িকাদের গত পাঁচ দিন ধরে,কুদুমছড়া পাড়াবাসি ও বিহারের দায়ক-দায়িকাগণ যে হারে আমাদের সেবা দিয়েছে তা ভোলার মতো নয়। তাই কুদুমছড়া পাড়া বাসিকে ধন্যবাদ জানান এবং বিহারের প্রয়োজনীয় সমস্যা গুলো সমাধানে জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসক ও ইউপি চেয়ারম্যান এবং আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে রাঙ্গামাটি জেলার মাননীয় সংসদ আসনে বিজয়ীদের নিকট সু-দৃষ্টি কামনা করেন।

কুদুমছড়া পাড়া কারবারি মাসুইচিং মারমা,বিহার পরিচালনা কমিটির সভাপতি উসাচিং মারমা,বুদ্ধ সাসনা হিতাকারি সংঘের সাধারণ সম্পাদক মংসিনু মারমা ও পাড়াবাসি ক্যসিংমং মারমাসহ সকলে বলেন সরকারি সহযোগিতা পেলে বিদর্শন ভাবনা কর্মশালার কার্যক্রম আরো বেগবান হবে এবং কুদুমছড়া পাড়া বৌদ্ধবিহারে আসা অতিথিদের সেবা দিতে পাড়বো। আমাদের বিহারে অনেক কিছু প্রয়োজন তাই সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page