বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
সাতকানিয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
/ ২৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬:১৭ অপরাহ্ন

সাতকানিয়ায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

আব্বাস উদ্দিন ইকবাল সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি ।

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতার চেয়ারের বদল নয়,এ নির্বাচন আগামীতে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে তার রূপরেখা।নতুন বাংলাদেশ গড়তে রাষ্ট্রের প্রতি জন নাগরিককে রাষ্ট্রের প্রতি বিশ্বাস ও সম্মান রেখে ত্যাগ স্বীকার করতে হবে।দেশকে কিছু দেওয়ার মন মানসিকতা তৈরি করতে হবে।আমরা কেউ অন্ধকারের মধ্যে থাকতে চাই না।বিবেককে কাজে লাগিয়ে আমরা এমন একটি কাঠামো দিয়ে যাব সেই সিস্টেমেই আগামীতে দেশ পরিচালিত হবে। সকলের আন্তরিকতায় আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিব।এজন্য আমাদের ভয় থাকবে না।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে ও উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ও অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, আমি কারো প্রতি কঠোর হতে চাই না।আমাদের বিবেক নিরপেক্ষ থাকবে।ভয়কে দূর করেন,নিরপেক্ষতার পক্ষে থাকবেন।এ জন্য দক্ষ হতে হবে। যারা আমাদের একটি নতুন দেশ দিয়েছে,তাদের সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।আশা করি এ বিবেকবোধ সকলের মধ্যে কাজ করবে।
চট্টগ্রাম জেলা পুলিশ সপার (এসপি) মোঃ নাজির আহমেদ খাঁন বলেন,আগামী নির্বাচনকে অবাধ,নিরপেক্ষ,বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।যারা নির্বাচন বানচাল করতে সন্ত্রাসী কর্মকান্ড ও অবৈধ অস্ত্র বহন করবে তাদের ছাড় দেওয়া হবে না।যারা পেশিশক্তি প্রদর্শন করবে তাদের আইনের আওতায় আনা হবে। আমরা ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করেছি।ফেসবুকে অপপ্রচারকারীদেরও কঠোর হস্তে দমন করা হবে।
৯ ফিল্ড রেজিমেন্টে আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী বলেন,আগামী নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে চেষ্টা করা হচ্ছে।এজন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি চট্টগ্রাম-১৫ আসনের চেয়ারম্যান ও যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ, চট্টগ্রাম স্থানীয় সরকারের উপ পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান,চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান,লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম,চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাজিব হোসেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান, সাতকানিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ,সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম ও লোহাগাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page