বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত
/ ২১৪ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন

কুমিল্লা দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ নারায়ণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় জুনাইদ হোসেন নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুনাইদ (২২) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে এবং তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদরাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজিকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইট বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী জুনাইদ হোসেন নিহত হন। এ সময় সিএনজি চালকও গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান রাত সোয়া ৯টার দিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page