বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন
/ ২২৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

কুমিল্লা মুরানগরে ছেলের হাতে বাবা খুন

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে ছালিয়াকান্দি সুবিলারচর এলাকায় গরু ভাগাভাগি ও হজ্বের টাকা পরিশোধ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ মিয়া (৩২) নিহতের বড় ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন ছেলেকে আলাদা করে জমি বুঝিয়ে দেন। তবে, শর্ত ছিল ছেলেরা বাবার হজ্বের জন্য নির্ধারিত টাকা পরিশোধ করবেন। এরপর বাবা ছয়টি গরু তার তিন ছেলের মধ্যে ভাগ করে দেবেন। সোমবার বিকেলে বাবার হজ্বের টাকা পরিশোধ না করে বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নেন। এতে বাবা-ছেলের মধ্যে তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠ দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় এলোপাতাড়ি আঘাত করেন। সুরুজ মিয়া মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরিবারের সদস্যরা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুরুজ মিয়া মারা যান। পরে স্হানীয়রা থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্বার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, গরু ভাগাভাগি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page