বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
কুমিল্লা মডার্ন হাইস্কুলে অনিয়মের অভিযোগ সত্য: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপসারণের সুপারিশ
/ ২৩১ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ৭:৩১ অপরাহ্ন

কুমিল্লা মডার্ন হাইস্কুলে অনিয়মের অভিযোগ সত্য: ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপসারণের সুপারিশ

অনিক কুমার দাস,কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি।

 

কুমিল্লা মডার্ন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান-এর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তদন্ত শেষে তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অপসারণের সুপারিশ করা হয়েছে।
একই সঙ্গে বিদ্যালয়ের দুইজন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া খণ্ডকালীন (নন-এমপিওভুক্ত) দুইজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অপসারণ করে দক্ষ ও এমপিওভুক্ত শিক্ষককে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়। কুমিল্লা মডার্ন হাইস্কুল সম্পর্কিত এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহানের বিরুদ্ধে মোট ১১টি অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগ সংশ্লিষ্ট হিসেবে তিনি পরবর্তীতে ১১ লক্ষ ১১ হাজার টাকা জমা দেন। তদন্ত কমিটি এসব অভিযোগ যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লা মডার্ন হাইস্কুলে বর্তমানে শিক্ষক ও কর্মচারী মিলিয়ে উল্লেখযোগ্য সংখ্যক জনবল রয়েছে। এর মধ্যে ৩৯ জন এমপিওভুক্ত শিক্ষকসহ মোট ৪৪ জন এমপিওভুক্ত কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯৮ জন খণ্ডকালীন শিক্ষক কর্মরত আছেন।
এদিকে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক আবুল কাশেম এবং দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক রাসেল উদ্দিন মজুমদার উদ্ভূত পরিস্থিতির কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না। একই পরিস্থিতিতে প্রধান শিক্ষক এ কে এম আক্তার হোসেনও ১২ আগস্ট থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন।
এর পরপরই প্রথমে রোকেয়া বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পরে নুসরাত জাহানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া দিবা শাখায় খণ্ডকালীন শিক্ষক আরিফুর রহমানকে এবং প্রভাতী শাখায় খণ্ডকালীন শিক্ষক নীলিমা আক্তারকে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তবে বিধি অনুযায়ী খণ্ডকালীন শিক্ষকরা সহকারী প্রধান শিক্ষক পদে দায়িত্ব পালন করতে পারেন না।
বিদ্যালয়টিতে এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান থাকায় শিক্ষা কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আদর্শ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান মো. শাহ জালাল বলেন,
“তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। তবে তদন্তে কী পাওয়া গেছে, সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page