মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
Headline
সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালকের মন্তব্যের জের; বিএমএসএফ প্রতিনিধি দল স্বাস্থ্য অধিদপ্তরে
Headline
Wellcome to our website...
কালিয়াকৈরে পৃথক স্থানে বনবিভাগের অভিযানে ৩৫ টি বন্যপ্রাণী উদ্ধার
/ ৪১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

কালিয়াকৈরে পৃথক স্থানে বনবিভাগের অভিযানে ৩৫ টি বন্যপ্রাণী উদ্ধার

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর ) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দেশীয় ৩৫ টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন বিভাগের একটি টিম।
বৃহস্পতিবার দুপুরে বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি টিম অভিযান চালিয়ে এই বন্যপ্রাণীগুলো উদ্ধার করে।
উপজেলার সফিপুর হাটে অভিযান চালিয়ে ১০ টি টিয়া, ১২ টি শালিক এবং ০২ টি তিলা ঘুঘু উদ্ধার করা হয়।
অপরদিকে উপজেলার মকশবিলে অভিযান চালিয়ে ০৬ টি বাদুর, ০২ টি শালিক ও ০২ টি মাছ রাঙ্গা মৃত অবস্থায় উদ্ধার করা হয় । এসময় প্রায় দুইশত মিটার জাল জব্দ করা হয়। এসময় স্থানীয় লোকজনের জনসম্মুখে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ও মৃত বন্যপ্রানীদের মাটি চাপা দেওয়া হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন বন্যপ্রানী পরিদর্শক নার্গিস সুলতানা। এসময় উপস্থিত ছিলেন জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ সাদেকুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম সহ বাগানমালী শেখ জসিম।
বন্যপ্রানী পরিদর্শক নার্গিস সুলতানা জানান,বন্যপ্রাণী ক্রয় – বিক্রয়, খাওয়া দাওয়া, শিকার করা, পাচার করা, আটকে রাখা আইনত দন্ডনীয় অপরাধ। এই অপরাধে অপরাধীর এক বছরের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page