মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ সাংবাদিক নার্গিস জুঁইকে আদালত চত্বরে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢালুয়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসায় ল্যাপটপ ও ফটোকপি সুবিধা সম্বলিত প্রিন্টার উপহার লায়ন সৈয়দ হারুন এমজেএফ ভুয়া অনলাইন পোর্টালের নামে প্রতারণা, সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার,হাজার টাকা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর “ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা!
Headline
Wellcome to our website...
নড়িয়ায় ৫ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার
/ ৩২৮ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

নড়িয়ায় ৫ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

মাহমুদুর রহমান জুয়েল
স্টাফ রিপোর্টার

শরীয়তপুরের নড়িয়া থানা জেলা পুলিশ সুপার রওনক জাহান-এর দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নড়িয়া থানা পুলিশ। এ সময় আরও তিনজন অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) মাননীয় পুলিশ সুপারের নির্দেশে নড়িয়া থানার সার্বিক তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া থানার নাইট ডিউটি অফিসার এসআই অখিল রঞ্জন সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, সুরেশ্বর থেকে মুলফতগঞ্জগামী সড়কে কেদারপুর এলাকার আরিফ ফরাজির বাড়ির সামনে পাকা রাস্তায় ইয়াবা হস্তান্তরের সময় ৪ জনকে আটক করার চেষ্টা করা হলে ১ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। বাকি ৩ জন কৌশলে পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ১৬ জানুয়ারি দায়ের করা হয়েছে। মামলায় ১ জনকে গ্রেপ্তার দেখানো হয় এবং পলাতক ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এবিষয়ে নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, মাদক নিয়ন্ত্রণে নড়িয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page